# ভাইফোঁটা ২০২৬: তারিখ ও সময়

> ভাইফোঁটা ২০২৬ কবে: বুধবার, ১১ নভেম্বর ২০২৬ (২৫ কার্তিক ১৪৩৩)। শুক্লা দ্বিতীয়া: ১০ নভে দুপুর ২:০০ থেকে ১১ নভে দুপুর ৩:৫৩। পশ্চিমবঙ্গ, দৃকসিদ্ধান্ত মতে, কোন নিয়মে এই দিন তা সহ।

Canonical: https://ritupatra.app/festivals/bhai-phonta-2026
English version: https://ritupatra.app/en/festivals/bhai-phonta-2026
Built: 2026-10-28
Times: Kolkata, Indian Standard Time (UTC+05:30)

অন্য নামে: ভ্রাতৃদ্বিতীয়া

## ভাইফোঁটা কবে

**বুধবার, ১১ নভেম্বর ২০২৬** · ২৫ কার্তিক ১৪৩৩ · হেমন্ত

শুক্লা দ্বিতীয়া: ১০ নভে দুপুর ২:০০ থেকে ১১ নভে দুপুর ৩:৫৩

## ভাইফোঁটা

- বুধবার, ১১ নভেম্বর ২০২৬ · ২৫ কার্তিক ১৪৩৩
- শুক্লা দ্বিতীয়া: ১০ নভে দুপুর ২:০০ থেকে ১১ নভে দুপুর ৩:৫৩
- দিবা পঞ্চম যামার্ধে দ্বিতীয়া

**আজকের কথা**

কালীপূজার দু’দিন পরে, কার্তিকের শুক্লা দ্বিতীয়ায় ভাইফোঁটা। বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে বলে, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা’ — তারপর মিষ্টিমুখ।

*উৎসবের আগের দিন আর উৎসবের দিন ঋতুপত্র অ্যাপের ‘আজ’ পাতায় এই কথাটি থাকে।*

## এই দিন কোন নিয়মে

কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া (ভ্রাতৃদ্বিতীয়া)। দিনকে আট ভাগ করলে পঞ্চম ভাগে, দুপুরের ঠিক পরে, যে দিন দ্বিতীয়া থাকে; দুদিনই থাকলে বা কোনো দিনই না থাকলে পরের দিন (তিথিতত্ত্ব)।

সূর্যসিদ্ধান্ত মতের পঞ্জিকায় (গুপ্তপ্রেস, বেণীমাধব শীল প্রভৃতি) তিথির সময় কয়েক ঘণ্টা আলাদা হতে পারে, তাই কোনো কোনো বছর দিনও আলাদা হয়। সেই মতের তারিখ পুরো একটি বছর ছাপা পঞ্জিকার সঙ্গে মিলিয়ে দেখার পর এই পাতায় পাশাপাশি দেওয়া হবে।

তিথির সময় কলকাতার, ভারতীয় সময়ে। পশ্চিমবঙ্গের সব জায়গার উৎসবের দিন পঞ্জিকা কলকাতার হিসাবেই দেয়। [কেন অন্য পঞ্জিকায় তারিখ আলাদা হতে পারে](https://ritupatra.app/support)

## Related

- [কালীপূজা ও দীপাবলি](https://ritupatra.app/festivals/kali-puja-2026)
- [ছটপূজা](https://ritupatra.app/festivals/chhath-puja-2026)
- [২০২৬ সালের সব উৎসব](https://ritupatra.app/festivals/2026)
- [কার্তিক ১৪৩৩-এর ক্যালেন্ডার](https://ritupatra.app/1433/kartik)
- [ভাইফোঁটা ২০২৭](https://ritupatra.app/festivals/bhai-phonta-2027)
- [কীভাবে গোনা হয়](https://ritupatra.app/method)
