# ছটপূজা ২০২৬: তারিখ ও সময়

> ছটপূজা ২০২৬ কবে: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ (২৯ কার্তিক ১৪৩৩)। শুক্লা ষষ্ঠী: ১৪ নভে রাত ১১:২৪ থেকে ১৬ নভে রাত ২:০১। পশ্চিমবঙ্গ, দৃকসিদ্ধান্ত মতে, কোন নিয়মে এই দিন তা সহ।

Canonical: https://ritupatra.app/festivals/chhath-puja-2026
English version: https://ritupatra.app/en/festivals/chhath-puja-2026
Built: 2026-10-28
Times: Kolkata, Indian Standard Time (UTC+05:30)

## ছটপূজা কবে

**রবিবার, ১৫ নভেম্বর ২০২৬** · ২৯ কার্তিক ১৪৩৩ · হেমন্ত

শুক্লা ষষ্ঠী: ১৪ নভে রাত ১১:২৪ থেকে ১৬ নভে রাত ২:০১

## ছটপূজা

- রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ · ২৯ কার্তিক ১৪৩৩
- শুক্লা ষষ্ঠী: ১৪ নভে রাত ১১:২৪ থেকে ১৬ নভে রাত ২:০১
- সূর্যোদয়ে ষষ্ঠী

**আজকের কথা**

কার্তিকের শুক্লা ষষ্ঠীতে সূর্যের আরাধনা — ছট। অস্ত যাওয়া সূর্যকে আর পরদিন ভোরে ওঠা সূর্যকে জলে দাঁড়িয়ে অর্ঘ্য দেন ব্রতীরা। বিহার থেকে আসা এই উৎসব এখন কলকাতার গঙ্গার ঘাটেরও চেনা ছবি।

*উৎসবের আগের দিন আর উৎসবের দিন ঋতুপত্র অ্যাপের ‘আজ’ পাতায় এই কথাটি থাকে।*

## এই দিন কোন নিয়মে

কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী, সূর্যোদয়ের তিথি ধরে: যে দিনের সূর্যোদয়ে তিথিটি থাকে, সেই দিন।

সূর্যসিদ্ধান্ত মতের পঞ্জিকায় (গুপ্তপ্রেস, বেণীমাধব শীল প্রভৃতি) তিথির সময় কয়েক ঘণ্টা আলাদা হতে পারে, তাই কোনো কোনো বছর দিনও আলাদা হয়। সেই মতের তারিখ পুরো একটি বছর ছাপা পঞ্জিকার সঙ্গে মিলিয়ে দেখার পর এই পাতায় পাশাপাশি দেওয়া হবে।

তিথির সময় কলকাতার, ভারতীয় সময়ে। পশ্চিমবঙ্গের সব জায়গার উৎসবের দিন পঞ্জিকা কলকাতার হিসাবেই দেয়। [কেন অন্য পঞ্জিকায় তারিখ আলাদা হতে পারে](https://ritupatra.app/support)

## Related

- [ভাইফোঁটা](https://ritupatra.app/festivals/bhai-phonta-2026)
- [জগদ্ধাত্রীপূজা](https://ritupatra.app/festivals/jagaddhatri-puja-2026)
- [২০২৬ সালের সব উৎসব](https://ritupatra.app/festivals/2026)
- [কার্তিক ১৪৩৩-এর ক্যালেন্ডার](https://ritupatra.app/1433/kartik)
- [ছটপূজা ২০২৭](https://ritupatra.app/festivals/chhath-puja-2027)
- [কীভাবে গোনা হয়](https://ritupatra.app/method)
