# দুর্গাপূজা ২০২৬: তারিখ ও সময়

> দুর্গাপূজা ২০২৬ কবে: ১৬–২১ অক্টোবর ২০২৬ (২৯ আশ্বিন ১৪৩৩)। শুক্লা ষষ্ঠী: ১৬ অক্টো রাত ৩:২৫ থেকে ১৭ অক্টো ভোর ৫:৫৪। পশ্চিমবঙ্গ, দৃকসিদ্ধান্ত মতে, কোন নিয়মে এই দিন তা সহ।

Canonical: https://ritupatra.app/festivals/durga-puja-2026
English version: https://ritupatra.app/en/festivals/durga-puja-2026
Built: 2026-10-28
Times: Kolkata, Indian Standard Time (UTC+05:30)

অন্য নামে: দুর্গোৎসব · শারদোৎসব

## দুর্গাপূজা কবে

**১৬–২১ অক্টোবর ২০২৬** · ২৯ আশ্বিন ১৪৩৩ · শরৎ

শুক্লা ষষ্ঠী: ১৬ অক্টো রাত ৩:২৫ থেকে ১৭ অক্টো ভোর ৫:৫৪

## মহাষষ্ঠী

- শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ · ২৯ আশ্বিন ১৪৩৩
- শুক্লা ষষ্ঠী: ১৬ অক্টো রাত ৩:২৫ থেকে ১৭ অক্টো ভোর ৫:৫৪
- ষষ্ঠী দুই সূর্যোদয়ে, ১৬ অক্টো ও ১৭ অক্টো; নিয়মে ১৬ অক্টো

## মহাসপ্তমী

- রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ · ১ কার্তিক ১৪৩৩
- শুক্লা সপ্তমী: ১৭ অক্টো ভোর ৫:৫৪ থেকে ১৮ অক্টো সকাল ৮:২৮
- সূর্যোদয়ে সপ্তমী

## মহাষ্টমী

- সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ · ২ কার্তিক ১৪৩৩
- শুক্লা অষ্টমী: ১৮ অক্টো সকাল ৮:২৮ থেকে ১৯ অক্টো সকাল ১০:৫২
- সূর্যোদয়ে অষ্টমী

## মহানবমী

- মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ · ৩ কার্তিক ১৪৩৩
- শুক্লা নবমী: ১৯ অক্টো সকাল ১০:৫২ থেকে ২০ অক্টো দুপুর ১২:৫০
- সূর্যোদয়ে নবমী

## বিজয়া দশমী

- বুধবার, ২১ অক্টোবর ২০২৬ · ৪ কার্তিক ১৪৩৩
- শুক্লা দশমী: ২০ অক্টো দুপুর ১২:৫০ থেকে ২১ অক্টো দুপুর ২:১২
- সূর্যোদয়ে দশমী

## সন্ধিপূজা

- সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- সকাল ১০:২৮ – সকাল ১১:১৬
- অষ্টমী শেষ হয় সকাল ১০:৫২-এ; তার ২৪ মিনিট আগে থেকে ২৪ মিনিট পর পর্যন্ত

**আজকের কথা**

ষষ্ঠীতে বোধন, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী পেরিয়ে দশমীতে বিসর্জন। পাড়ায় পাড়ায় প্যান্ডেল, ঢাকের বাদ্যি আর অষ্টমীর অঞ্জলি। ২০২১ সালে ইউনেস্কো কলকাতার দুর্গাপূজাকে মানবজাতির অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে।

*উৎসবের আগের দিন আর উৎসবের দিন ঋতুপত্র অ্যাপের ‘আজ’ পাতায় এই কথাটি থাকে।*

## এই দিন কোন নিয়মে

আশ্বিন মাসের শুক্লপক্ষে, ষষ্ঠী থেকে দশমী। পূজার প্রতিটি দিন সূর্যোদয়ের তিথি ধরে। কোনো তিথি দুই সূর্যোদয়ে থাকলে পঞ্জিকায় দুদিনই লেখা থাকে, পূজা প্রথম দিন। সূর্যোদয়ের পর তিথি এক মুহূর্তের কম থাকলে পূজা আগের দিন। কোনো সূর্যোদয়ে না থাকা (ক্ষয়) তিথির পূজা যে দিনে সেটি পড়ে, সেই দিন। সন্ধিপূজা অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট জুড়ে (রঘুনন্দনের তিথিতত্ত্ব)।

সূর্যসিদ্ধান্ত মতের পঞ্জিকায় (গুপ্তপ্রেস, বেণীমাধব শীল প্রভৃতি) তিথির সময় কয়েক ঘণ্টা আলাদা হতে পারে, তাই কোনো কোনো বছর দিনও আলাদা হয়। সেই মতের তারিখ পুরো একটি বছর ছাপা পঞ্জিকার সঙ্গে মিলিয়ে দেখার পর এই পাতায় পাশাপাশি দেওয়া হবে।

তিথির সময় কলকাতার, ভারতীয় সময়ে। পশ্চিমবঙ্গের সব জায়গার উৎসবের দিন পঞ্জিকা কলকাতার হিসাবেই দেয়। [কেন অন্য পঞ্জিকায় তারিখ আলাদা হতে পারে](https://ritupatra.app/support)

## Related

- [মহালয়া](https://ritupatra.app/festivals/mahalaya-2026)
- [কোজাগরী লক্ষ্মীপূজা](https://ritupatra.app/festivals/lakshmi-puja-2026)
- [২০২৬ সালের সব উৎসব](https://ritupatra.app/festivals/2026)
- [আশ্বিন ১৪৩৩-এর ক্যালেন্ডার](https://ritupatra.app/1433/ashwin)
- [দুর্গাপূজা ২০২৭](https://ritupatra.app/festivals/durga-puja-2027)
- [কীভাবে গোনা হয়](https://ritupatra.app/method)
