# কালীপূজা ও দীপাবলি ২০২৭: তারিখ ও সময়

> কালীপূজা ও দীপাবলি ২০২৭ কবে: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২৭ (১০ কার্তিক ১৪৩৪)। অমাবস্যা: ২৮ অক্টো রাত ৮:৪৮ থেকে ২৯ অক্টো সন্ধ্যা ৭:০৬। পশ্চিমবঙ্গ, দৃকসিদ্ধান্ত মতে, কোন নিয়মে এই দিন তা সহ।

Canonical: https://ritupatra.app/festivals/kali-puja-2027
English version: https://ritupatra.app/en/festivals/kali-puja-2027
Built: 2026-10-28
Times: Kolkata, Indian Standard Time (UTC+05:30)

অন্য নামে: শ্যামাপূজা · দীপান্বিতা অমাবস্যা

## কালীপূজা ও দীপাবলি কবে

**বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২৭** · ১০ কার্তিক ১৪৩৪ · হেমন্ত

অমাবস্যা: ২৮ অক্টো রাত ৮:৪৮ থেকে ২৯ অক্টো সন্ধ্যা ৭:০৬

## ধনতেরাস

- বুধবার, ২৭ অক্টোবর ২০২৭ · ৯ কার্তিক ১৪৩৪
- কৃষ্ণা ত্রয়োদশী: ২৭ অক্টো রাত ১:০৩ থেকে ২৭ অক্টো রাত ১০:৫০
- প্রদোষে ত্রয়োদশী

## কালীপূজা

- বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২৭ · ১০ কার্তিক ১৪৩৪
- অমাবস্যা: ২৮ অক্টো রাত ৮:৪৮ থেকে ২৯ অক্টো সন্ধ্যা ৭:০৬
- নিশীথে অমাবস্যা

## দীপাবলি

- শুক্রবার, ২৯ অক্টোবর ২০২৭ · ১১ কার্তিক ১৪৩৪
- অমাবস্যা: ২৮ অক্টো রাত ৮:৪৮ থেকে ২৯ অক্টো সন্ধ্যা ৭:০৬
- প্রদোষে অমাবস্যা

**আজকের কথা**

কার্তিকের অমাবস্যার রাতে কালীপূজা, আর সেই রাতেই দীপাবলি — ঘরের কোণে কোণে প্রদীপ আর মোমবাতি। আগের দিন ভূত চতুর্দশী: জ্বালানো হয় চোদ্দো প্রদীপ, খাওয়া হয় চোদ্দো শাক।

*উৎসবের আগের দিন আর উৎসবের দিন ঋতুপত্র অ্যাপের ‘আজ’ পাতায় এই কথাটি থাকে।*

## এই দিন কোন নিয়মে

কালীপূজা আশ্বিন মাসের অমাবস্যার রাতে (পূর্ণিমান্ত হিসাবে কার্তিক): যে রাতের নিশীথে (মধ্যরাতে) অমাবস্যা থাকে; দুদিনই থাকলে বা কোনো দিন না থাকলে পরের দিন। দীপাবলি সেই অমাবস্যার প্রদোষে (সন্ধ্যায়), তাই কোনো কোনো বছর কালীপূজার পরের দিন। ধনতেরাস তার আগের কৃষ্ণা ত্রয়োদশীর প্রদোষে।

সূর্যসিদ্ধান্ত মতের পঞ্জিকায় (গুপ্তপ্রেস, বেণীমাধব শীল প্রভৃতি) তিথির সময় কয়েক ঘণ্টা আলাদা হতে পারে, তাই কোনো কোনো বছর দিনও আলাদা হয়। সেই মতের তারিখ পুরো একটি বছর ছাপা পঞ্জিকার সঙ্গে মিলিয়ে দেখার পর এই পাতায় পাশাপাশি দেওয়া হবে।

তিথির সময় কলকাতার, ভারতীয় সময়ে। পশ্চিমবঙ্গের সব জায়গার উৎসবের দিন পঞ্জিকা কলকাতার হিসাবেই দেয়। [কেন অন্য পঞ্জিকায় তারিখ আলাদা হতে পারে](https://ritupatra.app/support)

## Related

- [কোজাগরী লক্ষ্মীপূজা](https://ritupatra.app/festivals/lakshmi-puja-2027)
- [ভাইফোঁটা](https://ritupatra.app/festivals/bhai-phonta-2027)
- [২০২৭ সালের সব উৎসব](https://ritupatra.app/festivals/2027)
- [কার্তিক ১৪৩৪-এর ক্যালেন্ডার](https://ritupatra.app/1434/kartik)
- [কালীপূজা ও দীপাবলি ২০২৬](https://ritupatra.app/festivals/kali-puja-2026)
- [কীভাবে গোনা হয়](https://ritupatra.app/method)
