# মহালয়া ২০২৭: তারিখ ও সময়

> মহালয়া ২০২৭ কবে: বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২৭ (১২ আশ্বিন ১৪৩৪)। অমাবস্যা: ২৯ সেপ্টে সকাল ১০:৫৫ থেকে ৩০ সেপ্টে সকাল ৮:০৫। পশ্চিমবঙ্গ, দৃকসিদ্ধান্ত মতে, কোন নিয়মে এই দিন তা সহ।

Canonical: https://ritupatra.app/festivals/mahalaya-2027
English version: https://ritupatra.app/en/festivals/mahalaya-2027
Built: 2026-10-28
Times: Kolkata, Indian Standard Time (UTC+05:30)

অন্য নামে: মহালয়া অমাবস্যা

## মহালয়া কবে

**বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২৭** · ১২ আশ্বিন ১৪৩৪ · শরৎ

অমাবস্যা: ২৯ সেপ্টে সকাল ১০:৫৫ থেকে ৩০ সেপ্টে সকাল ৮:০৫

## মহালয়া

- বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২৭ · ১২ আশ্বিন ১৪৩৪
- অমাবস্যা: ২৯ সেপ্টে সকাল ১০:৫৫ থেকে ৩০ সেপ্টে সকাল ৮:০৫
- অপরাহ্ণে অমাবস্যা

**আজকের কথা**

মহালয়ায় পিতৃপক্ষ শেষ হয়; পরদিন থেকে দেবীপক্ষ। ভোররাতে রেডিওতে ‘মহিষাসুরমর্দিনী’ শোনা বহু বাঙালি পরিবারের অভ্যাস, আর গঙ্গার ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ।

*উৎসবের আগের দিন আর উৎসবের দিন ঋতুপত্র অ্যাপের ‘আজ’ পাতায় এই কথাটি থাকে।*

## এই দিন কোন নিয়মে

ভাদ্র মাসের শেষ অমাবস্যা (পূর্ণিমান্ত হিসাবে আশ্বিন), পিতৃপক্ষের শেষ দিন। যে দিনের অপরাহ্ণে (দিনের ১১শ ও ১২শ মুহূর্তে) অমাবস্যা অন্তত এক মুহূর্ত থাকে, সেই দিন; দুদিনই থাকলে বা কোনো দিনই না থাকলে আগের দিন (রঘুনন্দনের শ্রাদ্ধতত্ত্ব)।

## অন্য নিয়মে অন্য দিন

- সূর্যোদয়ের অমাবস্যা ধরে গুনলে: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৭।

সূর্যসিদ্ধান্ত মতের পঞ্জিকায় (গুপ্তপ্রেস, বেণীমাধব শীল প্রভৃতি) তিথির সময় কয়েক ঘণ্টা আলাদা হতে পারে, তাই কোনো কোনো বছর দিনও আলাদা হয়। সেই মতের তারিখ পুরো একটি বছর ছাপা পঞ্জিকার সঙ্গে মিলিয়ে দেখার পর এই পাতায় পাশাপাশি দেওয়া হবে।

তিথির সময় কলকাতার, ভারতীয় সময়ে। পশ্চিমবঙ্গের সব জায়গার উৎসবের দিন পঞ্জিকা কলকাতার হিসাবেই দেয়। [কেন অন্য পঞ্জিকায় তারিখ আলাদা হতে পারে](https://ritupatra.app/support)

## Related

- [বিশ্বকর্মাপূজা](https://ritupatra.app/festivals/vishwakarma-puja-2027)
- [দুর্গাপূজা](https://ritupatra.app/festivals/durga-puja-2027)
- [২০২৭ সালের সব উৎসব](https://ritupatra.app/festivals/2027)
- [আশ্বিন ১৪৩৪-এর ক্যালেন্ডার](https://ritupatra.app/1434/ashwin)
- [মহালয়া ২০২৬](https://ritupatra.app/festivals/mahalaya-2026)
- [কীভাবে গোনা হয়](https://ritupatra.app/method)
