# সরস্বতীপূজা ২০২৭: তারিখ ও সময়

> সরস্বতীপূজা ২০২৭ কবে: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৭ (২৮ মাঘ ১৪৩৩)। শুক্লা পঞ্চমী: ১১ ফেব্রু রাত ৩:০৪ থেকে ১২ ফেব্রু রাত ৩:১৮। পশ্চিমবঙ্গ, দৃকসিদ্ধান্ত মতে, কোন নিয়মে এই দিন তা সহ।

Canonical: https://ritupatra.app/festivals/saraswati-puja-2027
English version: https://ritupatra.app/en/festivals/saraswati-puja-2027
Built: 2026-10-28
Times: Kolkata, Indian Standard Time (UTC+05:30)

অন্য নামে: শ্রীপঞ্চমী · বসন্ত পঞ্চমী

## সরস্বতীপূজা কবে

**বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৭** · ২৮ মাঘ ১৪৩৩ · শীত

শুক্লা পঞ্চমী: ১১ ফেব্রু রাত ৩:০৪ থেকে ১২ ফেব্রু রাত ৩:১৮

## সরস্বতীপূজা

- বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৭ · ২৮ মাঘ ১৪৩৩
- শুক্লা পঞ্চমী: ১১ ফেব্রু রাত ৩:০৪ থেকে ১২ ফেব্রু রাত ৩:১৮
- পূর্বাহ্ণে পঞ্চমী

**আজকের কথা**

মাঘের শুক্লা পঞ্চমী — শ্রীপঞ্চমী — বিদ্যার দেবী সরস্বতীর পূজা। হলুদ শাড়ি আর পাঞ্জাবি, প্রতিমার পায়ে বইখাতা, আর ছোটদের হাতেখড়ি। লোকবিশ্বাস, এ দিনের আগে কুল খেতে নেই।

*উৎসবের আগের দিন আর উৎসবের দিন ঋতুপত্র অ্যাপের ‘আজ’ পাতায় এই কথাটি থাকে।*

## এই দিন কোন নিয়মে

মাঘ মাসের শুক্লা পঞ্চমী (শ্রীপঞ্চমী)। যে দিনের পূর্বাহ্ণে (দিনের প্রথম তৃতীয়াংশে) পঞ্চমী থাকে; দুদিনই থাকলে বা কোনো দিন না থাকলে আগের দিন (তিথিতত্ত্ব)।

সূর্যসিদ্ধান্ত মতের পঞ্জিকায় (গুপ্তপ্রেস, বেণীমাধব শীল প্রভৃতি) তিথির সময় কয়েক ঘণ্টা আলাদা হতে পারে, তাই কোনো কোনো বছর দিনও আলাদা হয়। সেই মতের তারিখ পুরো একটি বছর ছাপা পঞ্জিকার সঙ্গে মিলিয়ে দেখার পর এই পাতায় পাশাপাশি দেওয়া হবে।

তিথির সময় কলকাতার, ভারতীয় সময়ে। পশ্চিমবঙ্গের সব জায়গার উৎসবের দিন পঞ্জিকা কলকাতার হিসাবেই দেয়। [কেন অন্য পঞ্জিকায় তারিখ আলাদা হতে পারে](https://ritupatra.app/support)

## Related

- [পৌষ সংক্রান্তি](https://ritupatra.app/festivals/poush-sankranti-2027)
- [মহাশিবরাত্রি](https://ritupatra.app/festivals/shivaratri-2027)
- [২০২৭ সালের সব উৎসব](https://ritupatra.app/festivals/2027)
- [মাঘ ১৪৩৩-এর ক্যালেন্ডার](https://ritupatra.app/1433/magh)
- [সরস্বতীপূজা ২০২৬](https://ritupatra.app/festivals/saraswati-puja-2026)
- [কীভাবে গোনা হয়](https://ritupatra.app/method)
