# ঋতুপত্র: বিজ্ঞাপন ছাড়া বাংলা ক্যালেন্ডার ও পঞ্জিকা

> ঋতুপত্র: পশ্চিমবঙ্গের বাংলা ক্যালেন্ডার ও পঞ্জিকা অ্যাপ। আজকের বাংলা তারিখ, তিথি, পুজো ও উৎসবের দিন, অফলাইনে, বিজ্ঞাপন ও অ্যাকাউন্ট ছাড়া।

Canonical: https://ritupatra.app/
English version: https://ritupatra.app/en/
Last updated: 2026-10-28
Times: Kolkata, Indian Standard Time (UTC+05:30)

## বাংলার দিন শুরু হয় সূর্য উঠলে

ঋতুপত্র সেই নিয়মেই গোনে: সূর্যোদয়ের তিথি, বাংলা তারিখ, পুজোর সময়, পশ্চিমবঙ্গের আকাশ মেনে। বিজ্ঞাপন ছাড়া, ইন্টারনেট ছাড়া, বিনামূল্যে।

### আজ, কলকাতায়

- **আজ**: ১১ কার্তিক ১৪৩৩, বুধবার, ২৮ অক্টোবর
- **তিথি**: কৃষ্ণা তৃতীয়া পরদিন রাত ১:০৭ পর্যন্ত, তারপর কৃষ্ণা চতুর্থী
- **পরের উৎসব**: [ধনতেরাস](https://ritupatra.app/festivals/kali-puja-2026) ৯ দিন পর

হিসাব হালনাগাদ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৪

## একটি দিন, ঋতুপত্রের হিসাবে

আজকের দিনটিই, ভোর থেকে রাত। নিচে নামলে আকাশ এগোবে, আর প্রতিটি সময় ঋতুপত্রের নিজের গণনা, কলকাতার জন্য।

### সূর্যোদয়, ভোর ৫:৩৯: সূর্য উঠল, দিন শুরু

সূর্যোদয়ের মুহূর্তে যে তিথি চলছে, সেটিই আজকের তিথি: কৃষ্ণা তৃতীয়া। বাংলা তারিখও বদলায় এই সময়ে, মাঝরাতে নয়। আজ ১১ কার্তিক।

### সকালের খবর, সকাল ৭:০০: একটি নোটিফিকেশন, চাইলে তবেই

আজকের তিথি আর সামনের উৎসব, একটি খবরে। খবরটি ফোনেই তৈরি হয়, কোনো সার্ভার থেকে আসে না, তাই নেট না থাকলেও আসে।

### তিথি বদল, পরদিন রাত ১:০৭: দিনের মাঝেই তিথি বদলায়

আজ কৃষ্ণা তৃতীয়া শেষ পরদিন রাত ১:০৭-এ, তারপর কৃষ্ণা চতুর্থী। পুজোর সময় ঠিক হয় এই হিসাবে, তাই অ্যাপে তিথির শুরু আর শেষ লেখা থাকে মিনিট ধরে।

### সূর্যাস্ত, বিকেল ৫:০২: সন্ধ্যায় প্রদীপ

সূর্য ডোবার সঙ্গে আকাশের রং বদলায় অ্যাপেও। উৎসবের দিনে ‘আজ’ পাতাটিই সেজে ওঠে, সঙ্গে শুভেচ্ছা পাঠানোর কার্ড। সামনে কালীপূজা, ১১ দিন পর।

### রাত, চাঁদ ৯৫%: চাঁদ যেমন, পাতাও তেমন

আজ সূর্যোদয়ে চাঁদের ৯৫% আলো ছিল, কমছে। ঋতুপত্রের আকাশে চাঁদ সেই মাপেই ওঠে, আর কোজাগরীর রাতে আসে পেঁচা, জলে ভাসে প্রদীপ।

## যে দিনগুলোর জন্য অপেক্ষা

আজ থেকে সামনের পুজো আর উৎসব, পশ্চিমবঙ্গের পঞ্জিকার নিয়মে, দৃকসিদ্ধান্ত মতে গোনা। প্রতিটি উৎসবের পাতায় তিথির সময় আর কোন নিয়মে সেই দিন।

- [ধনতেরাস](https://ritupatra.app/festivals/kali-puja-2026): শুক্রবার, ৬ নভেম্বর · ২০ কার্তিক · ৯ দিন পর
- [কালীপূজা](https://ritupatra.app/festivals/kali-puja-2026): রবিবার, ৮ নভেম্বর · ২২ কার্তিক · ১১ দিন পর
- [দীপাবলি](https://ritupatra.app/festivals/kali-puja-2026): রবিবার, ৮ নভেম্বর · ২২ কার্তিক · ১১ দিন পর
- [ভাইফোঁটা](https://ritupatra.app/festivals/bhai-phonta-2026): বুধবার, ১১ নভেম্বর · ২৫ কার্তিক · ১৪ দিন পর
- [ছটপূজা](https://ritupatra.app/festivals/chhath-puja-2026): রবিবার, ১৫ নভেম্বর · ২৯ কার্তিক · ১৮ দিন পর
- [জগদ্ধাত্রীপূজা](https://ritupatra.app/festivals/jagaddhatri-puja-2026): বৃহস্পতিবার, ১৯ নভেম্বর · ৩ অগ্রহায়ণ · ২২ দিন পর
- [রাসপূর্ণিমা](https://ritupatra.app/festivals/ras-purnima-2026): মঙ্গলবার, ২৪ নভেম্বর · ৮ অগ্রহায়ণ · ২৭ দিন পর
- [পৌষ সংক্রান্তি](https://ritupatra.app/festivals/poush-sankranti-2027): বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি · ২৯ পৌষ · ৭৮ দিন পর

## প্রতিশ্রুতি

বিজ্ঞাপন নেই। অ্যাকাউন্ট নেই। ইন্টারনেট লাগে না। আপনার কোনো তথ্য কোথাও যায় না, দিনগুলো শুধু আপনার।

- **সব হিসাব ফোনেই**: তিথি, তারিখ, উৎসব, অ্যাপ নিজেই গোনে। ট্রেনে, গ্রামে, নেট না থাকলেও।
- **সকাল ৭টায় একটি খবর**: আজকের তিথি আর উৎসব, একটি নোটিফিকেশনে। চাইলে তবেই।
- **দোকানের পাতায় লেখা থাকবে**: Data Not Collected। নাম, নম্বর, লোকেশন, কিছুই নয়।

## দুই মতের পঞ্জিকা

**৪৪৮/৪৫৬**: দৃকসিদ্ধান্ত মতের পঞ্জিকার নাম দিয়ে ছাপা পুজো ও উৎসবের দিন আর সন্ধিপূজার সময়ের মধ্যে যতগুলো ঋতুপত্রের হিসাবের সঙ্গে মেলে। ২০১৭ আর ২০২০ থেকে ২০২৭ সাল, কলকাতা।

- **দৃকসিদ্ধান্ত মতে**: সূর্য-চাঁদের আধুনিক হিসাব। বিশুদ্ধসিদ্ধান্ত পঞ্জিকা এই মত মানে। অ্যাপের আর এই ওয়েবসাইটের সব তারিখ এখন এই মতে।
- **সূর্যসিদ্ধান্ত মতে**: প্রাচীন মত। গুপ্তপ্রেস ডিরেক্টরি পঞ্জিকা, বেণীমাধব শীলের পঞ্জিকা এই মত মানে। ঋতুপত্র এই মতের হিসাবও করে; ছাপা পঞ্জিকার সঙ্গে পুরো একটি বছর মিলিয়ে দেখা হলে অ্যাপে আর এখানে আসবে।

## জানুয়ারি ২০২৭ থেকে, আপনার ফোনে

iPhone আর Android-এ। বিনামূল্যে, বিজ্ঞাপন ছাড়া।

## Related

- [বছরের সব উৎসব](https://ritupatra.app/festivals/2026)
- [কীভাবে গোনা হয়, আর কোন আটটি মেলেনি](https://ritupatra.app/method)
- [আজকের তারিখ](https://ritupatra.app/today)
