পশ্চিমবঙ্গ · কলকাতা · দৃকসিদ্ধান্ত মতে

ভাইফোঁটা ২০২৬

অন্য নামে: ভ্রাতৃদ্বিতীয়া

ভাইফোঁটা কবে

২৫ কার্তিক ১৪৩৩ · হেমন্ত

শুক্লা দ্বিতীয়া: ১০ নভে দুপুর ২:০০ থেকে ১১ নভে দুপুর ৩:৫৩

ভাইফোঁটা

২৫ কার্তিক ১৪৩৩

শুক্লা দ্বিতীয়া: ১০ নভে দুপুর ২:০০ থেকে ১১ নভে দুপুর ৩:৫৩

দিবা পঞ্চম যামার্ধে দ্বিতীয়া

এই দিন কোন নিয়মে

কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া (ভ্রাতৃদ্বিতীয়া)। দিনকে আট ভাগ করলে পঞ্চম ভাগে, দুপুরের ঠিক পরে, যে দিন দ্বিতীয়া থাকে; দুদিনই থাকলে বা কোনো দিনই না থাকলে পরের দিন (তিথিতত্ত্ব)।

সূর্যসিদ্ধান্ত মতের পঞ্জিকায় (গুপ্তপ্রেস, বেণীমাধব শীল প্রভৃতি) তিথির সময় কয়েক ঘণ্টা আলাদা হতে পারে, তাই কোনো কোনো বছর দিনও আলাদা হয়। সেই মতের তারিখ পুরো একটি বছর ছাপা পঞ্জিকার সঙ্গে মিলিয়ে দেখার পর এই পাতায় পাশাপাশি দেওয়া হবে।

তিথির সময় কলকাতার, ভারতীয় সময়ে। পশ্চিমবঙ্গের সব জায়গার উৎসবের দিন পঞ্জিকা কলকাতার হিসাবেই দেয়। কেন অন্য পঞ্জিকায় তারিখ আলাদা হতে পারে