পশ্চিমবঙ্গ · কলকাতা · দৃকসিদ্ধান্ত মতে

কালীপূজা ও দীপাবলি ২০২৭

অন্য নামে: শ্যামাপূজা · দীপান্বিতা অমাবস্যা

কালীপূজা ও দীপাবলি কবে

১০ কার্তিক ১৪৩৪ · হেমন্ত

অমাবস্যা: ২৮ অক্টো রাত ৮:৪৮ থেকে ২৯ অক্টো সন্ধ্যা ৭:০৬

ধনতেরাস

৯ কার্তিক ১৪৩৪

কৃষ্ণা ত্রয়োদশী: ২৭ অক্টো রাত ১:০৩ থেকে ২৭ অক্টো রাত ১০:৫০

প্রদোষে ত্রয়োদশী

কালীপূজা

১০ কার্তিক ১৪৩৪

অমাবস্যা: ২৮ অক্টো রাত ৮:৪৮ থেকে ২৯ অক্টো সন্ধ্যা ৭:০৬

নিশীথে অমাবস্যা

দীপাবলি

১১ কার্তিক ১৪৩৪

অমাবস্যা: ২৮ অক্টো রাত ৮:৪৮ থেকে ২৯ অক্টো সন্ধ্যা ৭:০৬

প্রদোষে অমাবস্যা

এই দিন কোন নিয়মে

কালীপূজা আশ্বিন মাসের অমাবস্যার রাতে (পূর্ণিমান্ত হিসাবে কার্তিক): যে রাতের নিশীথে (মধ্যরাতে) অমাবস্যা থাকে; দুদিনই থাকলে বা কোনো দিন না থাকলে পরের দিন। দীপাবলি সেই অমাবস্যার প্রদোষে (সন্ধ্যায়), তাই কোনো কোনো বছর কালীপূজার পরের দিন। ধনতেরাস তার আগের কৃষ্ণা ত্রয়োদশীর প্রদোষে।

সূর্যসিদ্ধান্ত মতের পঞ্জিকায় (গুপ্তপ্রেস, বেণীমাধব শীল প্রভৃতি) তিথির সময় কয়েক ঘণ্টা আলাদা হতে পারে, তাই কোনো কোনো বছর দিনও আলাদা হয়। সেই মতের তারিখ পুরো একটি বছর ছাপা পঞ্জিকার সঙ্গে মিলিয়ে দেখার পর এই পাতায় পাশাপাশি দেওয়া হবে।

তিথির সময় কলকাতার, ভারতীয় সময়ে। পশ্চিমবঙ্গের সব জায়গার উৎসবের দিন পঞ্জিকা কলকাতার হিসাবেই দেয়। কেন অন্য পঞ্জিকায় তারিখ আলাদা হতে পারে